ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০১৩ ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি

"গণতন্ত্র রক্ষায় আপসহীন জামায়াত: নির্বাচন নিয়ে হুঁশিয়ারি"

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১১:২৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:২৬:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
"গণতন্ত্র রক্ষায় আপসহীন জামায়াত: নির্বাচন নিয়ে হুঁশিয়ারি" ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আশা করবো আগামী বছরের শুরুর দিকে দেশে একটা জাতীয় নির্বাচন হবে। তবে মৌলিক সংস্কার ছাড়া আগের মতো যেনতেন কোনো নির্বাচন চাইনা, হতেও দেবো না। তিনি বলেন, ‘আমরা জানি এই সময়ের মধ্যে সব বিচার ও সংস্কার সম্ভব না। এজন্য পরবর্তী সরকারের উচিত বিচার ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়া। এ নিয়ে ধানাইপানাই করলে পরিণতি ভালো হবে না। কারণ যুবকেরা পথ চিনে ফেলেছে। তারা অধিকার প্রতিষ্ঠায় ফের রাজপথে নেমে আসবে। এই সরকার ছাত্র-জনতার সরকার। তাই সরকার ভুল করলে আমরা কথা বলবো। আমরা শহীদ ও আহতদের মূল্যায়ন, গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার চাই।’

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের জাঁতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণ-অভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে।

আল্লাহ যদি সুযোগ দেন আমরা ক্ষমতায় গেলে সবার আগে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ নেবো। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সিলেটের শহীদ পরিবারের সদস্যগণ ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, যাদের জীবনবাজি ভুমিকায় আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞ। জুলাই আন্দোলনে আমরা কখনোই নিজেদের মাস্টারমাইন্ড দাবি করিনা। তবে আমাদের অবদান অন্যরা স্বীকার করছেন। আমরা শুধু বলি আমরা মজলুম ছিলাম, ফ্যাসিস্টের পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে ছিলাম।

ভবিষ্যতেও দেশ-জাতির যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। আমরা মজলুম দল। তিনি আরও বলেন, আমরা জুলুম-নিপীড়নের শিকার হয়েছি, দেশ ছাড়িনি। কোনোদিন ছাড়বো না। বিগত সময়ে জুলুমের মাত্রা দেখে কোনো কোনো ব্যক্তি ও দেশ হিকমতের অংশ হিসেবে আমাদেরকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা বলেছিলাম নিরাপত্তা দেয়ার মালিক একমাত্র আল্লাহ। এই দেশটা আমাদের, যতদিন আল্লাহ হায়াত দেন এ দেশেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করে যাবো। ডা. শফিক বলেন,‘আমরা বার বার বলছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, এবার দুর্নীতি-লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রামেও বিজয়ী হতে হবে।’

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর জামায়াত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সিলেটের কেউ যদি সরকারের শহীদ ও আহতদের তালিকায় তালিকাভুক্ত না হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।